|
আমাদের সম্পর্কে |
|
"হৃদয়ে কেন্দুয়া" কেন্দুয়া উপজেলার একটি সুপরিচিত সামাজিক সংগঠন। ২০১৪ সালের ৯ নভেম্বর কয়েকজন স্বপ্নবাজ তরুণের হাত ধরে সংগঠনটির যাত্রা শুরু করে। এই দীর্ঘ সময় ধরে সুনামের সাথে বিভিন্ন ধরণের সেবামূলক কাজ করে আসছে। যেমন: দুঃস্থদের মাঝে ঈদবস্ত্র বিতরণ, শীতার্তদের শীতবস্ত্র বিতরণ, চিকিৎসায় আর্থিক সহায়তা, প্রাকৃতিক দুর্যোগে সহায়তা, বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কুইজ টেস্ট ও শিক্ষা উপকরণ বিতরণ ইত্যাদি সেবামূলক কাজ ছাড়াও গুরুত্বপূর্ণ ও সম্মানিত ব্যাক্তি ও সংগঠনকে সম্মাননা প্রদান করে আসছে। সুদীর্ঘ সময় ধরে সেবামূলক কাজের মাধ্যমে কেন্দুয়া উপজেলায় সংগঠনটি বেশ জনপ্রিয়তা লাভ করে। ২০২৪ সালের ৯ নভেম্বর সংগঠনটির দশ বছর পুর্তি পালিত হয়। |